Bridging the Silence
When cyclones, floods or an earthquake knock out power, mobile networks and the internet, amateur radio keeps working. ARSB is building a trained, well-equipped national network of volunteer operators who keep communities connected when everything else falls silent.
Partner with ARSB →নীরবতার মাঝে সেতুবন্ধন
ঘূর্ণিঝড়, বন্যা বা ভূমিকম্পে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক আর ইন্টারনেট বন্ধ হয়ে গেলেও অ্যামেচার রেডিও চালু থাকে। এআরএসবি প্রশিক্ষিত ও সুসজ্জিত স্বেচ্ছাসেবী অপারেটরদের একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তুলছে, যাতে সব যোগাযোগ থেমে গেলেও মানুষ একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারে।
এআরএসবির সঙ্গে যুক্ত হোন →Why it matters
কেন এটি জরুরি
Bangladesh is one of the world's most disaster-prone countries.
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি।
Cyclones
ঘূর্ণিঝড়
Storms from the Bay of Bengal destroy coastal infrastructure.
বঙ্গোপসাগরের ঝড় উপকূলের অবকাঠামো ধ্বংস করে দেয়।
Monsoon floods
বর্ষার বন্যা
Floods can isolate whole districts for weeks.
বন্যা সপ্তাহের পর সপ্তাহ পুরো জেলাকে বিচ্ছিন্ন করে রাখতে পারে।
Severe storms
তীব্র ঝড়
Tornadoes and local storms cut essential services within minutes.
টর্নেডো ও স্থানীয় ঝড় মুহূর্তেই জরুরি সেবা বন্ধ করে দেয়।
Earthquake risk
ভূমিকম্পের ঝুঁকি
A major earthquake could disable power, mobile, internet and roads at once.
একটি বড় ভূমিকম্প একসঙ্গে বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট ও সড়ক যোগাযোগ অচল করে দিতে পারে।
When everything else fails
যখন সব যোগাযোগ বন্ধ হয়ে যায়
In those moments, amateur radio can carry:
সেই সময়ে অ্যামেচার রেডিওর মাধ্যমে চালানো যায়:
- Search-and-rescue coordination
- Medical evacuation requests
- Welfare messages
- Relief logistics
- উদ্ধার কাজের সমন্বয়
- চিকিৎসার জন্য রোগী সরিয়ে নেওয়ার অনুরোধ
- পরিবারের খোঁজখবর ও কুশল বার্তা
- ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাপনা
How you can help
আপনি যেভাবে সহায়তা করতে পারেন
We invite international partners, NGOs, emergency-response organizations and fellow radio amateurs to join us.
আন্তর্জাতিক অংশীদার, এনজিও, জরুরি সাড়াদানকারী প্রতিষ্ঠান এবং অ্যামেচার রেডিও বন্ধুদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই।
Equipment
যন্ত্রপাতি
New or serviceable surplus gear our volunteers can use in the field:
নতুন বা ব্যবহারযোগ্য অতিরিক্ত যন্ত্রপাতি, যা আমাদের স্বেচ্ছাসেবীরা মাঠে ব্যবহার করতে পারেন:
- HF, VHF and UHF transceivers (mobile, portable and base)
- Off-grid power: solar panels, charge controllers, batteries, portable power stations
- Rugged antennas, tuners, masts and feedlines for tropical conditions
- এইচএফ, ভিএইচএফ ও ইউএইচএফ ট্রান্সসিভার (মোবাইল, পোর্টেবল ও বেস)
- বিদ্যুৎ ছাড়াই চলার ব্যবস্থা: সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি, পোর্টেবল পাওয়ার স্টেশন
- গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার উপযোগী মজবুত অ্যান্টেনা, টিউনার, মাস্ট ও ফিডলাইন
Please contact us before shipping equipment from abroad.
বিদেশ থেকে যন্ত্রপাতি পাঠানোর আগে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
Funding
আর্থিক সহায়তা
- A solar-powered repeater network with Winlink and APRS gateways for blackout areas
- Youth training, licensing support and starter radio kits
- Nationwide disaster drills and technical workshops
- যোগাযোগবিহীন এলাকার জন্য Winlink ও APRS গেটওয়েসহ সৌরচালিত রিপিটার নেটওয়ার্ক
- তরুণদের প্রশিক্ষণ, লাইসেন্স পেতে সহায়তা ও শুরুর রেডিও কিট
- দেশজুড়ে দুর্যোগ মহড়া ও কারিগরি কর্মশালা
Knowledge
জ্ঞান ও অভিজ্ঞতা
- Online mentoring in digital modes, Winlink, VARA and satellite communication
- Training manuals, emergency procedures and go-kit designs
- Webinars or workshops on installation, repair and antennas
- ডিজিটাল মোড, Winlink, VARA ও স্যাটেলাইট যোগাযোগে অনলাইন পরামর্শ
- প্রশিক্ষণ ম্যানুয়াল, জরুরি কার্যপ্রণালী ও গো-কিটের নকশা
- স্থাপন, মেরামত ও অ্যান্টেনা বিষয়ে ওয়েবিনার বা কর্মশালা
Every donated radio, manual and contribution is put into active service for training, preparedness and humanitarian communication.
দান করা প্রতিটি রেডিও, ম্যানুয়াল ও সহায়তা প্রশিক্ষণ, দুর্যোগ প্রস্তুতি ও মানবিক যোগাযোগের কাজে সক্রিয়ভাবে ব্যবহার করা হয়।
Together, we can make sure no community is left in silence. একসঙ্গে আমরা নিশ্চিত করতে পারি, কোনো জনপদ যেন নীরবতায় হারিয়ে না যায়।